1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

দেবহাটায় নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৩৫ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটায় নাবালিকা মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে মা সংবাদ সম্মেলন করেছেন। দেবহাটা রিপোর্টার্স ক্লাবে মঙ্গলবার ২১ মার্চ সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনটি করেন দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের আলমগীর হোসেন তৈমুরের স্ত্রী সাফিয়া খাতুন (৩৫)।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার মেয়ে কুলিয়া এলাহী বক্স দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী। তার মেয়ে মাদ্রাসায় যাওয়া আসার পথে দক্ষিণ কুলিয়া গ্রামের নুরুজ্জামান সাহাজীর ছেলে নুর আলম প্রায়ই সময় উত্যক্ত করতো। এর আগে নুর আলমকে ও তার পরিবারের অভিভাবকদেরকে এবিষয়ে জানানো হলেও তারা তাদের ছেলেকে এই বিষয়ে কোন শাসন বা কোন ব্যবস্থা গ্রহন করেনি।

সাফিয়া খাতুন বলেন, তার শ্বাশুড়ি গুরুতর অসুস্থ অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ১৭ মার্চ সকালের দিকে তার মেয়ে দাদীর চিকিৎসার কাজে সাতক্ষীরা যাওয়ার পথিমধ্যে কুলিয়া আশু মার্কেট এলাকা থেকে নুর আলম ও তার সহযোগীরা ফুসলিয়ে তাদের মেয়েকে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরে মেয়েকে খোজার জন্য তারা বহু স্থানে যান। কিন্তু মেয়ের কোন সন্ধান পাওয়া যায়নি।

সাফিয়া খাতুন স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ করে জানান, নুর আলম ঐ ইউপি সদস্যের আত্মীয় হওয়ার কারনে তিনি তার পক্ষে কাজ করছেন। ঐ ইউপি সদস্যকে জানানোর পরেও তিনি কোন গুরুত্ব না দিলে এবিষয়ে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছে বলে সাফিয়া খাতুন জানান। তিনি তার নাবালিকা মেয়েকে যাতে ফিরে পান সেজন্য সকলের নিকট দাবি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar