1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে বিষ পানে তরুনের আত্মহত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

শ্যামনগরে বিষ পানে তরুনের আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩০১ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে সাইফুল ইসলাম (১৭) এক তরুন কীটনাশক পানে আত্মহত্যা করেছে। বুধবার ২২ মার্চ বেলা একটার দিকে সৈয়দালীপুর গ্রামে নানার বাড়িতে কীটনাশক পান করেন সাইফুল।

মৃত তরুণ কালিগঞ্জ উপজেলার ঘোনা গ্রামের মৃত মোঃ আব্দুল্লাহ ও ফাতেমা খাতুন দম্পতির একমাত্র পুত্র। জম্মের পর পিতার মৃত্যু হলে মায়ের সাথে শ্যামনগর উপজেলার সৈয়দালীপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করতো সাইফুল।

খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত তরুনের নানা আব্দুস সামাদ জানান দুপুরে বাড়িতে ঢুকে তিনি সাইফুলকে ছটফট করতে দেখে। এসময় মুখসহ শরীর হতে কীটনাশকের গন্ধ পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু পাকস্থলী পরিস্কার করার এক পর্যায়ে তার মৃত্যু হয়।

বৃদ্ধ আব্দুস সামাদ জানান প্রায় চার মাস আগে মায়েল সাথে ইট ভাটায় কাজ করতে বরিশাল যায় সাইফুল। এক মাস আগে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে চলে আসার পর বুধবার সে কীটনাশক পান করে।

এদিকে স্থানীয়রা জানায় প্রতিবেশী আবুল হোসেনের মেয়ের সাথে প্রেমের সম্পর্কের জেরে কীটনাশক পানে সাইফুল আত্মহত্যা করে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানায় কেউ বাড়িতে না থাকার সুযোগে কীটনাশক পান করে সাইফুল। তবে কোন কারনে সে কীটনাশক পান করেছে বিষয়টি পরিস্কার নয়।

শ্যামনগর থানার উপপরিদর্শক খবির উদ্দীন জানান আত্মহত্যার ঘটনায় শ্যামনগর থানায় ইউডি মামরা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar