1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে মাছের ঘের থেকে ভাসমান মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

শ্যামনগরে মাছের ঘের থেকে ভাসমান মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৯৮ জন খবরটি পড়েছেন
শ্যামনগরে মাছের ঘের থেকে ভাসমান মরদেহ উদ্ধার-বিডিটেলিগ্রাফ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অনাথ মন্ডল, শ্যামনগর।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন রমজান নগর ইউনিয়নের মাছের ঘের থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে রমজাননগর গ্রামের দারু ছুন্নত আদর্শ দাখিল মাদ্রাসার সামনে আব্দুল মজিদের ঘের থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মৃত বেল্লাল হোসেন (৩৭) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর দক্ষিণ পাড়ার মৃত আব্দুস সাত্তার গাজীর ছেলে।

বেল্লাল এর মা কুলসুম বেগম বলেন, তার ৪ ছেলের মধ্যে ৩ ছেলে যশোরে রিক্সা চালায় ও ইটভাটায় কাজ করে। মেঝ ছেলে বেলাল বাড়িতে থেকে দিনমজুরের কাজ করে।বৃহষ্পতিবার সন্ধ্যার পর বেল্লাল বাড়ি থেকে চলে যায়। আমার বৌমা আকলিমা সেহরি করার সময় উঠে দেখে বেল্লাল ঘরে নেই। দুইটা ঘর ১ ঘরে বৌমা ছিলো আর এক ঘরে বেল্লাল ছিলো। আমার ছেলে বাড়ি ফেরেনি রাতে সে কথা বৌমা আমাকে জানায়নি আমি চিন্তা করবো বলে। শুক্রবার সকালে মোবাইল ফোনে খবর পাই যে বেল্লাল লাশ আব্দুল মজিদের ঘেরের পানির মধ্যে পড়ে আছে। তার পরনে একটি হাফ প্যান্ট ও মাথায় একটি গামছা বাঁধা ছিল। প্রথমে মজিদের ঘেরের কর্মচারী মাখন লাশ দেখতে পায়।

তবে স্থানীয়রা জানান, বেল্লাল বিরুদ্ধে রাতের আঁধারে অন্যের ঘেরে মাছ চুরির অভিযোগ রয়েছ দীর্ঘ দিনের। মাছ চুরি করতে যেয়ে সে ধরাও পড়েছে কয়েকবার। ধারণা করা হচ্ছে মাছ চুরি করতে যেয়ে পানিতে পড়ে যেয়ে তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক সেলিম রেজা বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে রমজাননগরের আব্দুল মজিদের ঘের থেকে বেল্লাল লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তার মৃতদেহের পাশে একটি লাঠি, গেঞ্জি ও একটি ছোট নেট জাল পড়েছিল।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, বেল্লাল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বেল্লাল মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar