1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাছের ঘেরে থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার-১ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

মাছের ঘেরে থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার-১

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৯৫ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে আব্দুল মজিদের মাছের ঘেরে বেল্লাল হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় শনিবার থানায় হত্যা মামলা দায়ের করেন মৃতের স্ত্রী আকলিমা খাতুন।

মৃতের স্ত্রী আকলিমা খাতুন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে এ মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের ইন্দ্রজিৎ বাছাড়ের ছেলে হরিপদ বাছাড়(৫৫)। মৃত ব্যক্তি হলেন একই গ্রামের মৃত আব্দুস সাত্তার গাজীর পুত্র বিল্লাল হোসেন (৩৭)।

মৃতের স্ত্রী আকলিমা খাতুন জানান, বৃহষ্পতিবার সন্ধ্যার পর তার স্বামী বেল্লাল হোসেন বাড়ি থেকে চলে যায়। শুক্রবার সকালে মোবাইল ফোনে খবর পান যে বেল্লাল এর লাশ আব্দুল মজিদের ঘেরের পানির মধ্যে পড়ে আছে। তিনি অভিযোগ করে বলেন, দুদিন আগে তার স্বামীর সঙ্গে একই গ্রামের হরিপদ বাছাড়ের বিরোধ ছিলো।

তবে স্থানীয়রা জানান, বেল্লাল বিরুদ্ধে রাতের আঁধারে অন্যের ঘেরে মাছ চুরির অভিযোগ দীর্ঘ দিনের। মাছ চুরি করতে যেয়ে সে ধরাও পড়েছে কয়েকবার। ধারণা করা হচ্ছে মাছ চুরি করতে যেয়ে পানিতে পড়ে যেয়ে তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার উপপপরিদর্শক সেলিম রেজা বলেন, মৃত্যুর ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে কারো নাম উলে­খ না করে শনিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সন্দিগ্ধ আসামী হিসেবে হরিপদ বাছাড়কে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar