ঝিনাইদহ জেলার কালিগঞ্জে স্যালোমেশিনের ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মাছ বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ভ্যানে থাকা আরো ৩ জন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম।
এ সময় আহত তাদের মেয়ে সাথী খাতুন, ভ্যানচালক আব্দুল করিম ও অপর এক শিশুকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার এসআই ইকবাল কবির জানান, সকালে ফজরের নামায পড়ে ভ্যানযোগে মেয়েকে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ছাবদার আলী তার পরিবারের সদস্যদের নিয়ে রওনা দেন। পথিমধ্যে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পিছনের দিক থেকে আসা মাছ বোঝাই পিকআপ ভ্যান তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় পারভীনা খাতুন।
এসময় কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় তার স্বামী ছাবদার আলী, মেয়ে সাথী খাতুন, নাতী ছেলে ও ভ্যান চালক আব্দুল করিম কে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এদের মধ্যে ছাবদার আলীর শারীরিক অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।