বাঘারপাড়া প্রতিনিধি।
বাঘারপাড়া বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এসব জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আদালত সূত্রে জানা যায়, বাসি খাদ্যে ফ্রিজে রাখা, পূণ্যের মেয়াদোর্ত্তীণ থাকায় উপজেলা সদরে জান্নাতুল হোটেল মালিককে ২ হাজার , থানা বাজারের হোটেল মালিক ওমর মোল্যাকে ১হাজার ও বেকারী সাকিব স্টোর মালিককে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।