1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রামুতে মিনিট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

রামুতে মিনিট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ জন খবরটি পড়েছেন

কক্সবাজার প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কক্সবাজার জেলার রামুতে মিনিট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আহত হয়েছে আরো দু’জন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) ভরাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে হতাহতের নাম ও পরিচয় দায়িত্বশীল সূত্রে তাৎক্ষণিক নিশ্চিত করা না গেলেও স্থানীয় সূত্রে একজনের নাম জানা গেছে।

স্থানীয় মোহাম্মদ ইদ্রিস জানান, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে একজন কোটবাজার-উখিয়া সিএনজি সমিতির সদস্য রুমখা মনির মার্কেট এলাকার বদিউল আলম ড্রাইভার এবং বাকি দু’জন উখিয়া রত্নাপালং এলাকার রুহুল্লারডেবা গ্রামের।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক জানান, সকালে ভরাব্রিজ এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশা সাথে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত এবং দু’জন আহত হয়েছে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পাঠায়।

রামুতুলা বাগান হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে রামু থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar