1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে অবৈধ সরঞ্জামাদিসহ আটক-৩ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

সুন্দরবনে অবৈধ সরঞ্জামাদিসহ আটক-৩

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নং খাল সংলগ্ন বন এলাকা থেকে অবৈধ নেট জাল, সুন্দরী কাঠ, হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ তিন শিকারিকে আটক করেছে বনবিভাগ।

শনিবার (৮ এপ্রিল) পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নং খাল সংলগ্ন বন এলাকা থেকে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে অবৈধ নেট জাল, ৪ পিচ সুন্দরী কাঠ, শিকারিদের ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত ট্রলার ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান।

আটক ব্যক্তিরা হলেন-মোংলা উপজেলার চিলা কেওয়াবুনিয়া গ্রামের মৃত মোবারক শেখের ছেলে মোঃ অসীম শেখ (৩৫), দক্ষিণ কাইনমারী এলাকার মোঃ খলিল শিকারীর ছেলে মোঃ জাকির হোসেন (৩৪) ও চিলা বাজার এলাকার মিঠু নাথের ছেলে সাগর নাথ (২৩)।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ বন কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, বন বিভাগের পাশ না নিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নং খাল সংলগ্ন বন এলাকায় অনুপ্রবেশ করে একদল চোরা শিকারি। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত ১ ট্রলারে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, অবৈধ নেট জাল ও ৪ টুকরা সুন্দরী কাঠ জব্দ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar