1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৬৮ জন খবরটি পড়েছেন

মোঃনাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জীবনের তাগিদে সুন্দরবনে মাছ ধরতে শুক্রবার (৭ এপ্রিল) বাড়ি থেকে রওনা হয়েছিল আপন দুই ভাই সাগর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮) সহ আরো দুজন।

অবৈধ ভাবে মাছ শিকারের দায়ে বড়ো ভাই সাগর নাথ সহ বাকি দুজন বন রক্ষিদের হাতে আটক হলেও নিখোঁজ রয়েছে সাগর নাথের আপন ছোট ভাই হিলটন নাথ। নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে।

নিখোঁজ হিলটনের সন্ধানে তার পরিবার সহ এলাকা বাসি পশুর নদী ও সুন্দরবনের আশে পাশে খুজেঁ বেড়াচ্ছেন। নিরুপায় হয়ে সন্তানকে ফিরে পেতে স্থানীয় প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন মা।

হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান হিলটন মোংলা ইপিজেডের কর্মরতো একজন শ্রমিক। শুক্রবার রাতে তার বড়ো ভাই সহ আরো দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাদের সাথে মাছ ধরতে যায় হিলটন। সকাল বেলা আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাধে সাগর নাথ সহ আরো দুজনকে বন রক্ষিরা আটক করে নিয়ে গেছে। এ সময় তাদের সাথে দেখা করে হিলটন কোথায় আছে জানতে চাইলে সাগর সহ অন্যরা জানায় রাতে বনরক্ষিরা তাদের আটককালে হিলটন সহ তারা ভয়ে নদীতে ঝাঁপ দেয় , কিন্তু তাদের তিন জনকে বনরক্ষিরা আটক করতে পারলেও হিলটনকে পায়নি।

শনিবার ( ৮ এপ্রিল) থেকে আমরা পরিবারের লোক জন সহ এলাকাবাসি হিলটনকে নদী এবং জঙ্গলে অনেক খোঁজাখু্জিঁ করেও এখনো তার কোন সন্ধান পাইনি। এখন পযন্ত সে মরে গেছে নাকি বেচেঁ আছে তাও বলতে পারছিনা।

দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মাঝ বয়সী নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ কান্নাজড়িত কন্ঠে বলেন আমার দুইটা ছেলে বড়ো ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে। জানিনা আমার বুকের মানিক বেচেঁ আছে নাকি মরে গেছে। শনিবার থেকে আজ পযন্ত গ্রাম বাসি অনেক খোজা খুজিঁ করেও আমার মানিককে খুজেঁ পায়নি। আপনারা আমার বুকের ধনকে খুঁজে পেতে আমাকে সহায়তা করুন। জীবিত না পারলেও মৃত লাশটা অন্তত আমাকে এনে দেন।

পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ সহকারি বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান অবৈধ ভাবে সুন্দরবনের করমজলের ৮ নং খালে মাছ শিকার কালে বনরক্ষিদের হাতে অসিম শেখ, জাকির শেখ ও সাগর নাথ নামে তিন জনকে নৌকা সহ আটক করা হলেও এ সময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি। আটককৃতদের সাথে আর কেউ আছে কিনা জানতে চাইলে তারা তা অস্বিকার করে বলেন তাদের সাথে আর কেউ ছিলনা। এবং নিখোঁজ ব্যক্তির সম্পর্কে তাদের পরিবার থেকে কেউ কিছু জানায়নি।

করমজল বন্যপ্রানি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান সোমবার (১০ এপ্রিল) চিলা এলাকার কিছু লোক আমাকে এসে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে তাদের একজন লোক নিখোঁজ রয়েছে তার সন্ধান পেতে সহায়তা চাইলে আমি আমার উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের সাথে আমাদের বনরক্ষিদের বনে এবং নদীতে পাঠিয়েছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar