শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন উপকূলীয় অঞ্চল হরিনগর বাজার থেকে ৪ জোড়া হরিণের শিং সহ ১ নলা বন্দুক উদ্ধার করেছে নৌ পুলিশের একটি টিম।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৮ টার দিকে নৌ পুলিশের এস আই তারক বিশ্বাস ও এ এস আই হাসানের নেতৃত্বে মুন্সীগঞ্জ হরিনগর খাদ্যগুদামের পানি ড্রেনের ভীতর থেকে পরিতক্ত অবস্থায় ৪ জোড়া হরিণের শিং সহ ১টি একনলা বন্দুক উদ্ধার করেন।
স্থানীয় সাইকেল মিস্ত্রী আনিছুর রহমান বলেন, আমি প্রকৃতির কাজে সাড়া দেওয়ার সময় হঠাৎ খাদ্যগুদামের পানি ড্রেনের ভীতর ১টা বস্তা দেখতে পেয়ে, স্থানীয় নৌ পুলিশকে খবর দেই। অভিযান পরিচালনায় থাকা এস আই তারক বিশ্বাস বলেন, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে অভিযান চালিয়ে চার জোড়া হরিণের শিং ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
হরিণের শিং গুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে, ঘটনাস্থলে উপস্থিত বন বিভাগের চুনকুড়ি টহল ফাঁড়ির ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, সিং গুলো বছর খানে আগের বলে মনে হয়।