1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে প্রবাস ফেরত স্বামী খুন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে প্রবাস ফেরত স্বামী খুন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৯৩ জন খবরটি পড়েছেন

যশোরে স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে সোহেল রানা (৪০) নামে প্রবাস ফেরত খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার চান্দুটিয়া ব্রিজের পাশে এঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত সোহেল রানা হালসা গ্রামের বজলুর রহমানের ছেলে। তার লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতের ভাই শাকিল বলেন, বছর চারেক আগে আলমনগরের খুশি অরফে মিমের সাথে আমার ভাইয়ের বিয়ে হয়। দুই বছর এক মাস বয়সের তাদের একটি ছেলে সন্তান আছে। মিমের বিয়ের আগের থেকেই ফারাবিব নামে একটি ছেলের প্রেম ছিলো।

তিনি আরো বলেন, বিয়ের পর আমার ভাই দুবাই চলে যান। সপ্তাহখানেক আগে দুবাই থেকে তিনি বাড়ি আসেন। দুইদিন আগে মিমের সাথে ফারাবিবকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এসময় ফারাবিব সোহেলকে হত্যার হুমকি দেয়। আজ ইফতারের পর সেহেল বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। মিমের ইন্দনে ফাহাবিব তিন-চারজনকে সাথে নিয়ে সোহেলের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার সুভাবিশ বলেন, তার শরীরের অসংখ্য যায়গায় ধারাল অস্ত্রের আঘাত ছিল। তাকে ভর্তি করে সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, আমি ঘটনাস্থলে আছি। জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar