1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাইড্রোলিক হর্ন বাজানোয় কুড়িগ্রামে ৫ পরিবহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

হাইড্রোলিক হর্ন বাজানোয় কুড়িগ্রামে ৫ পরিবহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মহাসড়কে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে মানবদেহ ও পরিবেশের ক্ষতি করায় কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি পরিবহনকে জরিমানা আরোপ ও আদায় করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২৬ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার কাঁঠালবাড়ি সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ৩ টি বাস ও ২ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ২ হাজার ১শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ১০ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম।

এ সময় কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar