শৈলকুপা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুমা খাতুন(৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
আহতরা হচ্ছে -নিহত রুমা খাতুনের স্বামী রবিউল ইসলাম রবি ও ছেলে রাহি(০২)।
ঘটনাটি বুধবার(৩ মে) সকাল বেলায় উপজেলার কাতলাগাড়ী- শৈলকুপা সড়কের মোৗকুড়ী গ্রামের মাস্টার মোড়ে ঘটেছে । পরে স্থানীয়রা আহতাবস্থায় তিনজন কে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুমা খাতুনকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত রুমা খাতুনের স্বামী রবিউল ইসলাম রবির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহত রবিউল ইসলাম রবি উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামের আব্দল গনির ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ধুলিয়াপাড়া গ্রামের রবিউল ইসলাম রবি তার স্ত্রী সন্তানকে নিয়ে শৈলকুপা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় তারা কাতলাগাড়ী-শৈলকুপা সড়কের মৌকুড়ি গ্রামের মাস্টার মোড়ে পৌছালে বিপরিত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তারা রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলামের স্ত্রী রুমা খাতুন নিহত হন। এ সময় গ্ররুত্বর আহত হয় রবি ও তার শিশু পুত্র।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহনেওয়াজ ইবনে কাশেম বলেন, হাসপাতালের পৌছার আগেই সড়ক দূর্ঘটনায় আহত রুমা খাতুনের মৃত্যু হয়। গুরুত্বর আহতাবস্থায় রুমা খাতুনের স্বামী রবিউল ইসলাম রবিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত তাদের সন্তান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় রুমা নামের এক নারী নিহত এবং তার স্বামী সন্তান আহত হয়েছে। ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেলেও গাড়ি আটক করা হয়েছে।