1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে জাহাজ থেকে কয়লা চুরি, ৭১০ কেজি কয়লা উদ্ধার, আটক ১ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

অভয়নগরে জাহাজ থেকে কয়লা চুরি, ৭১০ কেজি কয়লা উদ্ধার, আটক ১

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৮০ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে জাহাজ থেকে কয়লা চুরির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৭১০ (২১ বস্তা) কেজি কয়লা। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাকিবুল ইসলাম (২১) নামে জাহাজের সুকানীকে আটক করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (৪ মে) সকালে উপজেলার নওয়াপাড়া নদীবন্দরের তালতলা এলাকায় সরকার এন্ড ব্রাদার্সের ঘাটে এ ঘটনা ঘটে। এ দিন বিকালে ৫ জনের নামসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়েছে।
আটক রাকিবুল ইসলাম পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলার সিও অফিস মোড় এলাকার আবুল হোসেনের ছেলে। সে কয়লাবহনকারী এমভি ডায়মন্ড অব খুলন নামক জাহাজের সুকানী।

মামলার বাদি সরকার গ্রুপের রাজু আহম্মেদ জানান, সরকার গ্রুপের আমদানী করা কয়লা মোংলা সমুদ্রবন্দর থেকে এমভি ডায়মন্ড অব খুলনা নামের জাহাজে কর নওয়াপাড়া নদীবন্দরের সরকার এন্ড ব্রাদার্সের ঘাটে আসে।

ঘটনার দিন বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে জাহাজের সুকানী রাকিবুল ইসলাম,অভয়নগরের একতারপুর গ্রামের সবুর সরদারের ছেলে ইমন সরদার, বাগেরহাট জেলার মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের খোরশেদ আলমের ছেলে সোহেল খান, একই গ্রামের সাঈদ মোল্যার ছেলে সাগর মোল্যা ও অভয়নগরের একতারপুর গ্রামের আনোয়ার হোসেন মন্ডলের ছেলে সুমন হোসেন মন্ডলসহ অজ্ঞাতনামা ২/৩ জন একটি ট্রলার নিয়ে জাহাজের পাশে নোঙর করে। এসময় তারা জাহাজে কর্মরত শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে ২১ বস্তা কয়লা যার ওজন ৭১০ কেজি, মূল্য প্রায় ১৫ হাজার টাকা ট্রলারে ওঠানোর চেষ্টা করে।

তিনি আরও জানান, এসময় ঘাটের ম্যানেজার জামাল হোসেনসহ ঘাটে কর্মরত শ্রমিকরা চুরি করা কয়লাসহ জাহাজের সুকানী রাকিবুল ইসলামকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাকিবুল ইসলামসহ ২১ বস্তা কয়লা (৭১০ কেজি) উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিন বিকালে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে সরকার এন্ড ব্রাদার্স ঘাট সরদার সেলিম শেখ জানান, ঘাটে নোঙর কর এমভি ডায়মন্ড অব খুলনা নামের জাহাজের হ্যাজ থেকে চুরির উদ্দেশ্যে বস্তায় কয়লা ভরা হয়েছে এমন সংবাদ পেয়ে তিনি ঘাটে আসেন। পরে বিষয়টি তিনি ঘাটের ম্যানেজারকে জানান।

ঘটনার সত্যতা স্বীকার করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) মিলন কুমার মন্ডল জানান, এমভি ডায়্মন্ড অব খুলনা নামের জাহাজ থেকে ২১ বস্ত(৭১০ কেজি) কয়লা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই জাহাজের সুকানীকে আটক করা হয়েছে। এজাহারভুক্ত অন্যান্য পলাতক আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar