শৈলকুপা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শৈলকুপার সাপখোলা গ্রামে রাতের আধারে বাড়িতে বাড়িতে গোপনে নারীদের দেড়শতাধিক ভিডিও ধারন করার অপরাধে ১ নারী ও ১ পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন-জান্নাতী খাতুন ( ৩০) ও জুলকার খাঁ(৩৫)।
জান্নাতী খাতুন সাপখোলা গ্রামের শামসুল বিশ্বাসের মেয়ে এবং জুলকার খাঁ একই গ্রামের আদিল উদ্দিন খার ছেলে।
আজ শুক্রবার ভোরে গোয়েন্দা পুলিশের সাইবার টিম তাদের উপজেলার সাপখোলা গ্রাম থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আজ দুপুর ১২টার দিকে জেলা পুলিশের সম্নেলন কক্ষে প্রেসনোটের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার আশিকুর রহমান।
সংবাদ সম্নেলনের পুলিশ সুপার জানান, গত এক বছরের বেশি সময় ধরে শৈলকুপার সাপখোলা গ্রামে রাতের আধারে এ চক্র নারীদের ঘুমন্ত অবস্থায়সহ রাতের ভিডিও ও ছবি ধারন করে আসছিলো। ঈদের দিন রাতে গ্রামের কৃষক মামুনুল ইসলাম ফেরদৌসের বাড়ি থেকে গোপনে ভিডিও ধারনের সময় তিনি মোবাইলটি কেড়ে নিতে সক্ষম হন। বিষয়টি গ্রামজুড়ে জানাজানি হলে আতংক ও উদ্বেগের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফোনটি জব্দ করে। এ ঘটনায় ভুক্তোভুগি মামুনুল ইসলাম ফেরদৌস বাদি হয়ে অজ্ঞাত আসামী করে শৈলকুপা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে সাইবার টিম আজ ভোরে সাপখোলা গ্রাম থেকেজান্নাতী গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা নগ্ন ভিডিও ধারন করে ব্লাকমেইলিং ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পায়তারা চালাচ্ছিল।