1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দর্শনায় ভারতীয় ১১ কেজি রুপার গহনাসহ ২ জন আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

দর্শনায় ভারতীয় ১১ কেজি রুপার গহনাসহ ২ জন আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২০৭ জন খবরটি পড়েছেন

চুয়াডাঙ্গার দর্শনায় ভারতীয় ১১ কেজি রুপার গহনাসহ দুইজনকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (৬ মে) দুপুরে দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের শলুয়া গ্রামের দর্শনা-সরোজগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন দর্শনা থানার রামনগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে ফরহাদ হোসেন (২৮) ও সুলতানপুর গ্রামের আব্দুল বারির ছেলে ফারুক হোসেন (৩২)।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বেগমপুর ইউনিয়নের শলুয়া গ্রামের দর্শনা-সরোজগঞ্জ সড়কে অভিযান চালায়। এসময় দুই ব্যক্তি পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

তিনি বলেন, পরে তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ব্যাগ থেকে ১১ কেজি ওজনের রুপার গহনা উদ্ধার করা হয়। গহনাগুলো ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি।

ডিবির ওসি আরও বলেন, উদ্ধার রুপার মূল্য ১২ লাখ ২২ হাজার টাকা। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar