1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় হত্যা চেষ্টা মামলার ১ ঘন্টার মধ্যে আসামি মামা-ভাগ্নে আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

দেবহাটায় হত্যা চেষ্টা মামলার ১ ঘন্টার মধ্যে আসামি মামা-ভাগ্নে আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি ৷ দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে খুর (অস্ত্র) দিয়ে হত্যা চেষ্টার আসামী মামলা রুজুর পরপরই আটক করেছে দেবহাটা থানা পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মামলা পরবর্তী এজাহারনামীয় ৩ জন আসামী গ্রেফতার করায় বর্তমানে এলাকার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার ৬ মে রাত ৮টার দিকে সখিপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি শালিশ বৈঠক চলাকালীন দক্ষিণ সখিপুর গ্রামের নুর আহস্মদ সরদারের ছেলে শরিফুল ও তার চাচাতো ভাই নুর মোহাম্মদ সরদারের ছেলে ইয়াছিনকে পূর্ব শত্রুতার জের ধরে দক্ষিণ সখিপুর গ্রামের শফিকুল সরদারের ছেলে মোস্তাকিন বিল্লাহ সরদার (২৫), রফিকুল ড্রাইভারের ছেলে হযরত (৩০) ও পিয়ার আলীর ছেলে আমিরুল গাজী (৩৮)সহ ১০/১২ জন হত্যার উদ্দেশ্যে গলায় খুর (অস্ত্র) দিয়ে পোচ দেয়। এসময় শরিফুলের চাচাতো ভাই আশরাফুল ঠেকাতে গেলে আসামীরা তাকেও খুর দিয়ে পোচ দেয়। আহতদেরকে দ্রুত সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এঘটনায় শরিফুলের ভাই ইস্রাফিল হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ- ০৭/০৫/২০২৩ ইং। ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড।

মামলা পরবর্তী উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ও সেকেন্ড অফিসার এসআই শেখ গোলাম আজম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এজাহারনামীয় উপরোল্লিখিত ৩ আসামীতে গ্রেফতার করেন।

ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, এধরনের নৃশংস ঘটনায় ৩জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এছাড়া এর সাথে যারা যারা জড়িত সেবিষয়েও তদন্ত চলছে বলে ওসি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar