1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে রসনা তৃপ্তির আগেই ১২ কেজি হরিণের মাংসসহ মামা-ভাগ্নে গ্রেপ্তার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

শ্যামনগরে রসনা তৃপ্তির আগেই ১২ কেজি হরিণের মাংসসহ মামা-ভাগ্নে গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২২২ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বীমা কোম্পানীর কর্মকর্তাদের দাওয়াত করে রসনা তৃপ্তির আগেই ১২ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার হয়েছেন এক বীমা কর্মী ও তার মামা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের বাধঘাটা খৈতলা নামকস্থান থেকে ১২ কেজি হরিণের মাংসসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলা সদরের বাধঘাটা গ্রামের রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম (২৮) ও তার মামা একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে আজাদ হোসেন (৩৫)।

বাধঘাটা গ্রামের রবিউল ইসলাম জানান, তিনি মার্কেন্টটাইস ইনসিওরেন্স কোম্পানীতে মাঠকর্মী হিসেবে কাজ করেন। তার কর্মকর্তারা হরিণের মাংস খেতে চেয়েছিলেন। সে অনুযায়ি সোমবার দুপুরে ওই কর্মকর্তাদের নিজ বাড়িতে দাওয়াত দেন। দাওয়াত দেওয়া হয় মামা আজাদ হোসেনকেও। সোমবার সকাল ৯টার দিকে তিনি কালিগঞ্জের জনৈক মোমিনের কাছ থেকে কেজি প্রতি ৮০০ টাকা দরে ১২ কেজি মাংস কেনেন। এর কিছুক্ষণ পর সাড়ে ৯টার দিকে খবর পেয়ে শ্যামনগর থানার উপপরিদর্শক শাখাওয়াতুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাকে ও তার মামাকে মাংসসহ গ্রেপ্তার করে।

শ্যামনগর উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস জানান, জব্দকৃত মাংস পরীক্ষা করে হরিণের বলে নিশ্চিত হওয়া গেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় উপপরিদর্শক শাখাওযাতুল ইসলাম বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করেছেন। তাদেরকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar