ঝিনাইদহ প্রতিনিধি। ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। এ দূর্ঘটনা টি ঝিনাইদহের ডাকবাংলা বাজারে ঘটে।
জানা গেছে, শুক্রবার ভোরবেলা আলম সাধুর ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়। অজ্ঞাত ওই নারীর কোন পরিচয় জানা য়ায়নি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার ভোরে আলম সাধুর ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহতের খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে।