1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৯৩ জন খবরটি পড়েছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা পুলিশ এক মাদ্রাসা ছাত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। আজ রবিবার দুপুর ১২ টার দিকে মহিপুর থানার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত ছাত্রী জুথি আক্তার (১৪) বিপিনপুর গ্রামের মোঃ হান্নানের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে স্বাভাবিক ছিল জুথি। সে এভাবে গলায় ফাঁস দেবে বিষয়টি কেউ বুঝতে পারেনি। সকালে খাবার খেয়ে প্রতিবেশীদের বাড়িও যায় সে, এরপর বাসায় চলে আসে। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোজাখুজি করতে গিয়ে বাড়ির মালামাল রাখার ঘরের পাশে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। তাৎক্ষণিক স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাফিজুর রহমান জানান, তারা স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। নিহত জুথি তার মামাবাড়ি থেকে পড়াশুনা করত। প্রায় ১০ বছর আগে তার মাও এভাবে মারা যায়। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar