1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভোলায় বসতঘরে গৃহবধূকে কুপিয়ে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

ভোলায় বসতঘরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২১৮ জন খবরটি পড়েছেন

ভোলায় বসতঘরে কুলসুম বেগম নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ মে) সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুলসুম বেগম ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. তছির মাঝি স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, একটি মারধরের মামলায় আসামি হওয়ায় তছির মাঝি বেশ কয়েক বছর ধরে শ্বশুরবাড়িতে পালিয়ে রয়েছেন। কুলসুম বেগম তিন সন্তান নিয়ে স্বামীর বাড়িতে অবস্থান করছেন।

রোববার রাতে কুলসুম বেগম দুই শিশুকে ঘরে ঘুমিয়ে পড়েন। বড় ছেলে মো. হানিফ নদীতে মাছ শিকারে যায়। সকালে স্থানীয়রা কুলসুমের ঘর থেকে শিশুদের কান্নার শব্দ পেয়ে সেখানে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে নিহতের বড় ছেলে বাড়িতে এসে পুলিশে খবর দেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, ধারালো অস্ত্রের আঘাতে কুলসুম বেগমকে হত্যা করা হয়েছে। কী কারণে এমন হত্যাকাণ্ড সেটির তদন্ত চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar