এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার ( ১৯ মে ) গভীর রাতে রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর পাশে থেকে মহিলা কলেজ পাড়ার কুখ্যাত মাদক কারবারি মোঃ নুর আলম (৩৫)’কে ৮০৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।