1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে নদীর চরের বনায়ন ধ্বংস করে বেড়িবাঁধ তৈরির প্রতিবাদে মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

শ্যামনগরে নদীর চরের বনায়ন ধ্বংস করে বেড়িবাঁধ তৈরির প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৯৩ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“পারলে একটি গাছ লাগাও” বনায়ন ধ্বংস করে উন্নয়ন নয়.. এই প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে সেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম ও উপকূলীয় পরিবেশ প্রেমীর আয়োজনে আবাদচন্ডিপুর চুনা নদীর চর বনায়ন ধ্বংস করে বেড়িবাঁধ তৈরির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২১ মে সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুরর রহমান হাফিজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক কামরুজ্জামান, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান মিলন, বারসিক কর্মকতা রুবিনা পারভিন ও সিডিও ইয়ুথ টিমের সদস্য আহাদুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন সিডিও সদর ইউনিটের সহ-সভাপতি মামুন, সদর ইউনিটের সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ, সদর ইউনিটের সদস্য জামাল বাদশা, সদস্য সাদী, তৌকুর ইসলাম রনি, সাকিব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডিপুর চুনা গ্রামে বেড়িবাঁধের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আজিজুল হকের বাড়ি থেকে আশ্রয়ন প্রকল্প পর্যন্ত ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু হয়। রাস্তার পাশে থাকা কয়েক হাজার গাছ নিধন করতে রাতারাতি স্থানীয়দের সাথে যোগাযোগ শুরু করে ঠিকাদার কর্তৃপক্ষ। কয়েকজনকে মোটা অংকের টাকা ও সর্বসাধারণের জন্য মসজিদে ইফতার পার্টির আয়োজন করে। চুক্তির টাকা পরিশোধ করে ফুরফুরে মেজাজে ঠিকাদার কর্তৃপক্ষ মানছেন না সরকারি নির্দেশনা।

জীববৈচিত্র্য রক্ষায় দেশের সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর সরকারি ভাবে ২০৩০ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আগেই। নিষেধাজ্ঞা আদেশ টি কঠোরভাবে পালনের উদ্দেশ্যে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গাছ সংরক্ষণ ও নতুন গাছ রোপনের ক্ষেত্রে সরকার যখন কঠোর ভূমিকায় অবস্থান করছে ঠিক তখনই একদল বন খাদক টাকার বিনিময়ে বনায়ন ধ্বংসের ইজারা নিয়েছে। তারা আরও বলেন, এ সমস্ত গাছ নিধনকারী, অর্থলোভীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar