1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে প্রবীণ সাংবাদিক আনিসুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

মির্জাগঞ্জে প্রবীণ সাংবাদিক আনিসুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৮২ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

ইলিয়াস হোসাইন। পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাব;র সাবেক সভাপতি, প্রবীণ
সাংবাদিক মরহুম আনিসুর রহমান হাওলাদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ উপলক্ষে বুধবার ( ২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ( নতুন) উপজেলার সকল
সাংবাদিক সংগঠনের আয়োজনে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ। মির্জাগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ রিয়াজ হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব সিয়াম রহমান হিমেল এর সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সহ-সভাপতি প্রফেসর ইউনুস আলী সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মিজানুর রহমান লাভলু কাজী,
এডভোকেট আবুল বাশার নাসির, সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন মৃধা প্রমুখ।

আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, প্রমুখ।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার সকল সাংবাদিক সংগঠনের
সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তাগন বলেন, সাংবাদিক আনিসুর রহমান ছিলেন সার্বক্ষণিক সত্য ও ন্যায়ের পক্ষে। তিনি অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেননি। তিনি সৎ, নির্ভীক ও সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন। সহকর্মী সবার সঙ্গে তাঁর ছিল ব্যাপক আন্তরিকতা। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মানবিক ও উদার মনের একজন মানুষ। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে তাঁর ছিল সৌহার্দপূর্ণ সম্পর্ক। তিনি নিজ স্বার্থের কথা কোনদিন ভাবেননি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সাধ্যমত মানুষের উপকার করে গেছেন।

তারা আরও বলেন, তিনি ছিলেন একজন, পরোপকারী, অতিথিপরায়ণ, আন্তরিকতাপূর্ণ ও হৃদয়বান
ব্যক্তি। তাঁর কাছে মানুষ যেকোনো সমস্যা নিয়ে গেছে, তিনি আন্তরিকতা ও গুরুত্বসহকারে সমস্যার কথা শুনেছেন এবং তা সুন্দরভাবে সমাধান করে দিছেন। মানবিকতা, আদর্শ ও কর্মগুণে তিনি ছিলেন সবার কাছে প্রিয়পাত্র। তাঁর অভাব পূরণ হওয়ার নয়। তিনি আমাদের মাঝে চিরদিন অমর হয়ে থাকবেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওবায়দুল্লাহ সাহেবের পরিচালনায় সাংবাদিক মরহুম আনিসুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar