1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন হচ্ছে - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন হচ্ছে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২১৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন করা হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুধু নাম নয় পরিবর্তন করা হচ্ছে বেশ কিছু ধারাতেও। সোমবার দুপুরে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয় পরিবর্তন করা হচ্ছে। এ আইনের বহু ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনে যুক্ত করা হবে। কিছু ধারায় বড় সংশোধনী আনা হবে।
আনিসুল হক বলেন, জামিন অযোগ্য ধারা পরিবর্তন করে জামিন যোগ্য করা হচ্ছে। আগে শাস্তি ছিল কারাদণ্ড, এখন তা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে সেই ক্ষেত্রে কারাদণ্ড দেয়া হবে।
আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয় সংগীত, জাতীয় পতাকাকে অবমাননা করে কিছু বলা হলে আগে ১০ বছর শাস্তির বিধান ছিল। এখন তা কমিয়ে ৭ বছর করা হয়েছে। এছাড়াও আরও অনেকগুলো ধারায় পরিবর্তন করা হবে।

যেসব ধারায় পরিবর্তন হচ্ছে-
২৮ ধারা : সাজা কমানো হয়েছে। জামিন যোগ্য করা হয়েছে।
২৯ ধারা : কারাদণ্ড বিলুপ্ত করে শুধু জরিমানা করা হয়েছে। অর্থ দণ্ড ২৫ লাখ অনাদায়ে কারাদণ্ড সর্বোচ্চ ৩ থেকে ৬ মাস (মানহানি কর তথ্য প্রচার করলে)।
৩০ ধারা : বহাল থাকছে।
৩১ ধারা : ৭ বছর কারাদণ্ড থেকে ৫ বছর কারাদণ্ড।
৩২ ধারা : সাজা পরিবর্তন

অজামিন যোগ্য ধারা গুলো জামিন যোগ্য করা হয়েছে। দ্বিতীয় বার অপরাধ করলেও আগের সাজাই থাকবে। সাজা বৃদ্ধি করা হবে না।

এর আগে, সোমবার মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে নতুন আইন করার সিদ্ধান্ত নীতিগত অনুমোদন হয়। আইনটির বদলে সরকার নতুন সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করবে।
সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদের অধিবেশনে এই আইন উত্থান করা হবে৷ নাম পরিবর্তন এর কারণ হিসেবে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন আগের নাম থাকলে মানুষিক চাপ তৈরী হবে তাই নামও পরিবর্তন করা হয়েছে। জনগণ-আইনবীদ সবার জন্য আইনটি সন্দেহ বা শঙ্কা মুক্ত হবে। খন নতুন সাইবার নিরাপত্তা আইন হবে, তখন ডিজিটাল নিরাপত্তা আইন থাকবে না। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar