1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন নরেন্দ্র মোদি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন নরেন্দ্র মোদি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কবে কখন এই বৈঠক হবে এই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরেই মোদি ও শেখ হাসিনার মধ্যে কোনও বৈঠক হয়নি। কিন্তু জি-২০ সম্মেলনের মধ্যেই আলোচনায় বসার কথা রয়েছে তাদের।সময় নিউজ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তবে শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে নয়, শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এবং রোববার (১০ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মোদির। এটা স্পষ্ট যে দুই মিত্র বাইডেন ও ম্যাখোঁর সঙ্গে নৈশ ও মধ্যাহ্নভোজের আয়োজনের পরিকল্পনা করছেন মোদি। তবে এই আয়োজন নির্ভর করছে শুক্রবার বাইডেন কখন ভারতে এসে পৌঁছবেন তার ওপর। এছাড়াও জি-২০ সম্মেলন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন ম্যাখোঁ।

জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ মূল সম্মেলন।এবারের জি-২০ সম্মেলনে ইউক্রেনের যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা হবে। এছাড়াও এবারের সম্মেলনে মোদি দক্ষিণের দিকে নজর দিতে চান।

২০২১ সালের জাতিসংঘের প্রতিবেদনে দেখা গেছে বৈশ্বিক মহামারি দক্ষিণের দিকে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। তাই এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য টেকসই দক্ষিণের দেশগুলোতে টেকসই উন্নত লক্ষ্যমাত্রার ট্যাগ ব্যবহার করা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar