1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী অক্টোবরে চলমান সংসদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হবে-প্রধানমন্ত্রী - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

আগামী অক্টোবরে চলমান সংসদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হবে-প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। তাই আগামী অক্টোবরে চলমান সংসদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সময় নিউজ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের অধীনে প্রতিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। অর্থনীতিতে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
বাজারে জিনিসপত্র অভাব নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অসাধু ব্যবসায়ীরা মাঝেমধ্যে গোডাউনে পণ্য আটকে রেখে দাম বাড়ানোর খেলা চালায়। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষ নির্দেশ দেন তিনি।

এর আগে দুপুরে গণভবনে স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সরকার প্রধান বলেন, প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নিজেরাই ফসল ফলাব, নিজেদের উৎপাদিত খাবার খাব, নিজের পায়ে দাঁড়াব। খাদ্যসহ কোনো কিছুর জন্য কারও কাছে হাত পাতব না। আমাদের যেটুকু সম্পদ আছে, সেটুকু সম্পদ দিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে।’

এ সময় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর স্থানীয় সরকারকে যথেষ্ট অর্থ বরাদ্দ দিয়ে তৃণমূলে উন্নয়নের সুযোগ করে দিয়েছি। কষ্টের এ ফসল যেন কেউ নষ্ট করতে না পারে। অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, সেভাবেই কাজ করতে হবে সবাইকে। স্বাধীনতা ব্যর্থ হয়নি, ব্যর্থ হতেও আমরা দেব না। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar