1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নভেম্ব‌রের শুরুতে সংসদ নির্বাচ‌নের তফ‌সিল ঘোষণা হ‌তে পা‌রে-ইসি আনিছুর রহমান - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

নভেম্ব‌রের শুরুতে সংসদ নির্বাচ‌নের তফ‌সিল ঘোষণা হ‌তে পা‌রে-ইসি আনিছুর রহমান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নভেম্ব‌রের শুরুর দি‌কে জাতীয় সংসদ নির্বাচ‌নের তফ‌সিল ঘোষণা হ‌তে পা‌রে। জানুয়া‌রির শুরুর দি‌কে ভোট। এমন‌টিই জা‌নি‌য়ে‌ছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। সুষ্ঠুভা‌বে নির্বাচন অনুষ্ঠা‌নে নির্বাচন ক‌মিশন পু‌রোপু‌রি প্রস্তুত জা‌নি‌য়ে তি‌নি ব‌লেছেন, সব দলের অংশগ্রহণ নি‌শ্চিত করা নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। সেটা নির্ভর করে দলের সিদ্ধান্ত এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এর সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউসে গণমাধ্যমে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। গত দেড় বছরে সকল দলকে আমরা একাধিক বার আহ্বান জানিয়েছি এখনও আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং অবাধ হয়। সেটা নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর। ক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। ধীরে ধীরে আমাদের সকল প্রস্তুতি একটা একটা করে সম্পন্ন হচ্ছে।

মো. আনিছুর রহমান বলেন, আজকে কিশোরগঞ্জ সফরে আমি এসেছি। কিশোরগঞ্জে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করবো। ভোট কেন্দ্রের তালিকা তৈরি করে পাঠানোর জন্য বলা হয়েছিল। সেগুলো আমরা পেয়েছি। ভোট কেন্দ্রের তালিকা তৈরিতে ডিসি-এসপি সাহেবের নেতৃত্বে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা নির্বাচন ও উপজেলা নির্বাচন অফিসারকে মেম্বার সেক্রেটারি করে কমিটি করে দিয়েছিলাম। সেই কমিটি যে কেন্দ্রগুলোর তালিকা পাঠিয়েছে সেগুলোর মধ্যে কোন অভিযোগ থাকলে নিষ্পত্তি করার জন্য সময় দেয়া হয়েছে।

ভোটার তালিকা চূড়ান্ত করার সর্বশেষ ১৪ তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছিলাম। আগামী ২ অক্টেব‌রের ম‌ধ্যে সে‌টি শেষ করব। এরপরে আর ভোটার তালিকা সংশোধন সংযোজন করার কোন সুযোগ থাকবে না।

তিনি বলেন, নভেম্বরের শুরুর দিকে হয়তো তফসিল ঘোষণা হতে পারে। আমরা আগেও বলে আসছি নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমরা করব। রাজনৈতিক বিষয়ে আমরা কোন কথা বলতে চাই না। রাজনৈতিক দলগুলোও রাজনৈতিক বিষয়গুলো সমাধান করবে। সংবিধানের মধ্য থেকে আমরা সব কিছু করছি। রাজনৈতিক বিষয়ে আমরা কোন কথা বলতে চাই না। কারণ নিরপেক্ষ সংবিধানিক সংস্থা হিসেবে আমরা কাজ করছি। আশা করছি ওই বিষয়গুলো কোন না কোনভাবে মীমাংসিত হয়ে যাবে। বিএনপিকে আমরা বহুবার ডেকেছি। আমাদের দরজায় এখনও খোলা আছে। তারা যদি আমাদের কাছে আসতে চায় আমরা ওয়েলকাম করবো। আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে এটাই আমাদের প্রত্যাশা।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলার উপজেলা নির্বাচন অফিসারদের অংশগ্রহণে জাতীয় পরিচয়পত্র ও প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত মতবিনিময়ে অংশগ্রহণ করেন।

পরে বিকেল ৩টার দিকে সদর উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে।

আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলার হাওর উপজেলার মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করা কথা রয়েছে।সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar