1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জানুয়ারিতে আমরা ফাইনাল খেলবো- ওবায়দুল কাদের - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

জানুয়ারিতে আমরা ফাইনাল খেলবো- ওবায়দুল কাদের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৯২ জন খবরটি পড়েছেন
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, তত্ত্বাবধায়ক মরে ভূত হয়ে গেছে। জানুয়ারিতে আমরা ফাইনাল খেলবো। তাদের সঙ্গে কোনো আপস হবে না।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি জানে কেবলই অপপ্রচার। জনগণ বিএনপিকে অচল করে দেবে। কুকুর থেকে যেভাবে সাবধান থাকতে হয়, বিএনপির থেকেও সাবধান থাকবেন সবাই। বিএনপির হাতে আর ক্ষমতা আসবে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তার মাথায় ইউরেনিয়াম ঢেলে দিলে কেমন হবে? রূপপুর থেকে কিছু ইউরেনিয়াম এনে ফখরুলের মাথায় ঢেলে দেবো। বিদেশ নিয়ে কথা বলতে ফখরুলের কি লজ্জা করে না? ফখরুলের পাখা গজিয়েছে। এই পাখা উড়ে যাবে। আর বিএনপি আমাদের শত্রুভাবে। আমরা তাদেরকে বন্ধু ভাবতে যাবো কেনো?

তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের এই সমস্যা থাকবে না। সবকিছুর দামই কমে আসবে। আপনারা কেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। তিনি রাতে তিন ঘণ্টা ঘুমান। শেখ হাসিনা না থাকলে দেশ অন্ধকার হয়ে যাবে। আপনারা ভোটের মাধ্যমে তাকে প্রতিদান দেবেন। দল কাকে মনোনয়ন দিবে তা দলের বিষয়। তবে এখানকার নেতাকর্মীদের নৌকা প্রতীকের যে দাবি তা অবশ্যই কেন্দ্রে জানাবো। স্বা,আলো

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar