1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে স্কুলের টেবিল চেয়ার না কিনে টাকা আত্মসাৎ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

অভয়নগরে স্কুলের টেবিল চেয়ার না কিনে টাকা আত্মসাৎ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৪৩ জন খবরটি পড়েছেন

অভয়নগরে ভাঙ্গা ও জোড়া-তালির বেঞ্চে চলছে শ্রেণি কার্যক্রম

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে। অভয়নগরে ২০২২-২০২৩ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় একটি স্কুলের টেবিল-চেয়ার-বেঞ্চ ক্রয় না করে পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভয়নগরে ভাংগা চোরা চেয়ার বেঞ্চের শ্রেণী কক্ষ

উপজেলার সিদ্দিপাশা ইন্সটিটিউটশন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রকল্প সভাপতি মো. জিয়াউর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ উঠে। এ ব্যাপারে অভিযুক্ত সভাপতি নিজেকে নির্দোষ দাবি করলেও প্রধান শিক্ষক বলেছেন- বিদ্যালয়ে টেবিল-চেয়ার-বেঞ্চ কিছুই পাওয়া যায়নি।

উপজেলা প্রকল্প অফিসসূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি। প্রকল্প নং- সাধারণ/ বিশেষ ১ম পর্যায়- ২৭। প্রকল্পের নাম- সিদ্দিপাশা ইন্সটিটিউটশন মাধ্যমিক বিদ্যালয়ের আসবাবপত্র ক্রয়। বরাদ্দের পরিমাণ- দুই লাখ টাকা। কাজের ধরণ- চেয়ার, টেবিল, বে ক্রয়।

নাম প্রকাশ না করার শর্তে অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, গত কয়েক বছর যাবৎ বিদ্যালয়ে পুরাতন টেবিল-চেয়ার-বে ব্যবহার করা হচ্ছে। নতুন আসবাবপত্র চোখে পড়েনি। স্কুলের সভাপতি জিয়াউর রহমান স্থানীয় মেম্বার হওয়ায় তাঁর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেন না।

শিক্ষকরা জানান, দুই লাখ টাকার টিআর প্রকল্প দেওয়া হয়েছে বলে শুনেছি কিন্তু আমরা কিছুই জানিনা।

স্কুলের প্রধান শিক্ষক গাজী হাবিবুর রহমান জানান, কিছু আসবাবপত্র মেরামত করা হয়েছে। তবে বরাদ্দকৃত টিআর প্রকল্পের দুই লাখ টাকার নতুন টেবিল- চেয়ার- বেঞ্চ এখনও পাইনি।

এ ব্যাপারে স্কুল পরিচালনা পর্ষদ ও প্রকল্পের সভাপতি মো. জিয়াউর রহমান বলেন, আমি সভাপতি হওয়ার পর স্কুলের অনেক উন্নয়ন হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরের টিআর প্রকল্পের দুই লাখ টাকার নতুন চেয়ার-টেবিল-বেঞ্চ ক্রয়ের বিষয় জানতে চাইলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে বলেন, ‘সাংবাদিক ভাই আপনি আমার সঙ্গে একটু দেখা করেন।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ জানান, এ ধরণের ঘটনা ঘটে থাকলে তা অত্যন্ত দুঃখজনক। যাচাই-বাছাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar