1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে কোডেক এর উদ্যোগে সবজির বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড

শ্যামনগরে কোডেক এর উদ্যোগে সবজির বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৫৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।  ব্লু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রজেক্ট কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে সবজি বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে ও অক্সফাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় সোমবার (৩এপ্রিল) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার ব্রম্মশাসন গ্রামে অবস্থিত ভূরুলিয়া সরকারী মডেল প্রাইমারী বিদ্যালয়ের কক্ষে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বছরব্যাপী বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকারভোগীদের মাঝে সবজির বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। 

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর প্রজেক্ট অফিসার মোঃ রাসেল আমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা। এসময় আরও উপস্থিত ছিলেন  ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন, বিটিএস এর ফিল্ড অফিসার নাসরিন সুলতানা প্রমুখ।  এতে শ্যামনগরের ভূরুলিয়া ইউনিয়নের ব্রম্মশাসন গ্রামের ৩০জন নারী উপকারভোগী অংশ নেন।  এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপনের জন্য লালশাক, কলমিশাক, বেগুন, মরিচ, ঢেড়ঁশ, মিষ্টি কুমড়া ও লাউয়ের বীজ, নিরাপদ সবজি উৎপাদনের জন্য ৮০ কেজি জৈব সার এবং জৈব বালাইনাশক যেমন- ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদসহ বিভিন্ন আনুসঙ্গিক কৃষি যন্ত্রপাতি এবং ফলজ ঔষধি ও বনজ বৃক্ষ রোপনের জন্য ১৪ ধরনের মোট ৩২টি চারা প্রতিটি উপকারভোগী সদস্যদের মাঝে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar