1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে আউশের উৎপাদন বৃদ্ধিতে চাষিদের সার ও বীজ প্রদান - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড

অভয়নগরে আউশের উৎপাদন বৃদ্ধিতে চাষিদের সার ও বীজ প্রদান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৪৫ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগরে চাষিদের মাঝে উফশী আঊশ চাষের প্রণোদনার সার ও বীজ প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সোমবার দুপুরে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাষিদের হাতে সার ও বীজ তুলে দিয়ে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় খরিপ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২শ কৃষককে ৭ লাখ ৪৪ হাজার টাকার বীজ ও সার প্রণোদনা দেয়া হয়। উপজেলায় ১২শ বিঘার জন্য ১২শ চাষির প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। উপজেলায় চলমান আউশ চাষ মৌসুমে এবছর ৭০৫ হেক্টর জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাভলী খাতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল মাজেদ মুন্সিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল বলেন, উফশী আউশ চাষের জমি এবং চালের উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ প্রণোদনা পেয়ে চাষিরা আঊশ চাষে আরো উৎসাহিত হবেন। ফলে চাষের জমির পরিমাণ এবং চাল উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar