1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় নজরুল স্মৃতি ভূমি তে আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

দেবহাটায় নজরুল স্মৃতি ভূমি তে আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৫ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। অগ্নিবীণা জেলা সংসদ সাতক্ষীরা এর সার্বিক ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ দেবহাটা টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় নজরুল স্মৃতি ভুমিতে অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উক্ত অনুষ্ঠানে টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক, মুর্শিদাবাদ ভারত, জয়নুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ ঢাকা, এইচ এম সিরাজ। সম্মানিত আলোচক পুলিশ সুপার কমান্ড্যন্ট সাতক্ষীরা, মোঃ বেলায়েত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সভাপতি অগ্নিবীণা সাতক্ষীরা, প্রাণ কৃষ্ণ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক অগ্নিবীণা রাজশাহী বিভাগীয় সংসদ হাবিবুর রহমান হাবিব তিনি নজরুল স্মৃতি ভূমি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন কাজী নজরুল ইসলাম টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে এসেছিলেন, প্রমাণ হিসেবে কবি নজরুলের ছোট ছেলের স্ত্রী কল্যাণী কাজীর লেখা একটি বইয়ে উল্লেখ আছে বইটির নাম “সবে কথায় নজরুল”
আরো উপস্থিত ছিলেন দেবহাটা থানা অফিসার ইনচার্জ তদন্ত নূরে সালাম সিদ্দিকী। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর ইসলাম। সমাজসেবক ও নারী অধিকার উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব রফিকুল ইসলাম। বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও আহবায়ক জেলা প্রেসক্লাব ফারুক মাহবুবুর রহমান। প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। স্কুল ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্যগণ, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। নজরুল সংগীত পরিবেশনায় অগ্নিবীনার শিল্পী বৃন্দ ও দেবহাটার স্থানীয় শিল্পী বৃন্দ। মিডিয়া পার্টনার দৈনিক পত্রদূত, দৈনিক কালের চিত্র ও দৈনিক হৃদয়বার্তা। সঞ্চালনায় ছিলেন অগ্নিবীণার সাতক্ষীরা সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar