
তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। অভয়নগরে হিটস্ট্রোকে মারা গেলেন মোবাইল ফোনের চার্জার-ব্যাটারি ব্যবসায়ী সাদ্দাম খান (২৯)। শনিবার রাত সাড়ে আটটার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মৃত সাদ্দাম খান উপজেলার শংকরপাশা গ্রামের আলিফ খানের পুত্র। তিনি শংকরপাশা খেয়াঘাট এলাকায় মোবাইল ফোনের চার্জার-ব্যাটারির ব্যবসা করতেন।
শংকরপাশা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি মেম্বার শেখ আসাদুজ্জামান আসাদ জানান, শংকরপাশা খেয়াঘাটের ব্যবসায়ী সাদ্দাম খান শনিবার রাত সাড়ে আটটার সময় প্রচন্ড গরম সইতে না পেরে হিটস্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। রোববার সকালে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।