তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। অভয়নগরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আশিকুজ্জামান, একাডেমিক সুপারভাইজার আছমা খানম, শিক্ষকনেতা এসএম ফারুক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার ক্রেষ্ট ও সনদপত্র হাতে তুলে দেন।