1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় মহান মে দিবস পালিত, চাঁদাবাজি বন্ধের আহব্বান - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড

শরণখোলায় মহান মে দিবস পালিত, চাঁদাবাজি বন্ধের আহব্বান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৭৩ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শরণখোলা (বাগেরহাট)প্রতিনিধি।

দুনিয়ার মজদুর একহও, বাংলার মেহনতি মানুষ এক হও” এই  শ্লোগানের মধ্য দিয়ে বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৪ পালিত হয়েছে।

আজ বুধবার (১ মে) সকাল ৯ টায় জাতীয় শ্রমিক লীগ ও সকল ইউনিট কমিটি শরণখোলা উপজেলা শাখার আয়োজনে পাঁচ রাস্তা এলাকার মোড় থেকে একটি র‌্যালি রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে শেষ হয়। পরে উপজেলা শ্রমিক লীগের সভাপতি হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান এমএ রশিদ আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কালাম, আসাদুজ্জামান স্বপন, জালাল আহম্মেদ রুমি, জাতীয় শ্রমিক লীগের শরণখোলা শাখার সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুরু, শ্রমিক নেতা মাওলানা আঃ জলিল ও আব্দুস ছোবাহান হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান এমএ রশিদ আকন বলেন, শরণখোলা উপজেলার শ্রমিকরা মাথার ঘাম পায় ফেলে ভ্যান, রিক্সা, ইজিবাইক উপজেলার বিভিন্ন এলাকায় পরিবহনে সহায়তা করে। কিন্তু একটি মহল বিভিন্ন অজুহাতে উপজেলার বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে বসে সিরিয়ালের নামে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা তুলে মাসে কয়েক লক্ষ টাকা চাঁদাবাজি করছে যা অন্যায়। তাই বিষয়টি দেখার জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন। সভাপতি তার বক্তব্যে বলেন, কারা চাঁদা তুলছে সে বিষয়টি তারা জানেন না। তাই চাঁদাবাজি বন্ধের আহব্বান জানান। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar