1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কচাকাটায় ভিজিএফ এর বিপুল পরিমাণ চাউল উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড

কচাকাটায় ভিজিএফ এর বিপুল পরিমাণ চাউল উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৩৪ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফ এর ১হাজার ১৬৯ কেজি চাল এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করেছে প্রশাসন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহম্মেদ। এর আগে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৫টি চাল দেয়ার সুবিধাভোগীর স্লিপও উদ্ধার করা হয়। প্রতিটি স্লিপের বিপরিতে বরাদ্দ রয়েছে ১০ কেজি চাল। পরে চাল ও ¯স্লিপ জব্দ করে কচাকাটা থানা হেফাজতে দেয় সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা।

পুলিশ জানায়, কচাকাটা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ কালে বিক্রির অভিযোগ উঠে। পরে সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা ও পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ইউনিয়ন পরিষদের পাশে নায়কেরহাট বাজারের শহিদুল ইসলামের বাড়ি থেকে ২০ বস্তা ও মতিনের বাড়ি থেকে ৪ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব বস্তায় ১হাজার ১৬৯ কেজি চাল পাওয়া যায়। এসময় সহিদুলের বাড়ি থেকে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডর মেম্বার সাইদুল ইসলাম স্বাক্ষরিত ৫০টি ও চেয়াম্যান স্বাক্ষরিত ১৫টি স্লিপ পাওয়া যায়। এসব ¯স্লিপের বিপরীতে ৬৫০ কেজি চাল বরাদ্দ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ ভিজিএফ এর অধিকাংশ কার্ড ব্যাবসায়ীদের কাছে বিক্রি করে দেয় মেম্বার চেয়ারম্যান। বিলির দিন ব্যবসায়ীদের লোকজন চাল তুলে নিয়ে যায়। হতদরিদ্ররা ভিজিএফের চাল পায় না।

এ বিষয়ে কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শাহাদৎ হোসেন জানান, নিয়ম মোতাবেক চালের স্লিপ বিতরণ করা হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে চাল উদ্ধার করা হয়েছে। আর উদ্ধারকৃত স্লিপ ৫নং ওয়ার্ড মেম্বারের। এখানে আমার কোন দায় নেই।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় জানান, চাল উদ্ধারের পর উদ্ধারকৃত চাল ও ¯স্লিপ থানা হেফাজতে রয়েছে। উপজেলা প্রশাসন মামলা করলে আমরা মামলা নিবো।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ভিজিএফ’র চাল ও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar