1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে হরিণের মাংসসহ সুন্দরবনের গাছ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড

শ্যামনগরে হরিণের মাংসসহ সুন্দরবনের গাছ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৩৩ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংসসহ সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গাছ উদ্ধার করেছে টেংরাখালি টহলফাঁড়ির বনরক্ষীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৮ই জুন মঙ্গলবার দুপুর দুইটার দিকে সুন্দরবন তীরবর্তী মীরগাং গ্রামের রফিকুল ইসলাম ও হাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এসময় বনরক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে বাড়ির লোকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণের চামড়াসহ একটি ডিঙি নৌকাও উদ্ধার করা হয়। সুন্দরবনে মাছ ও কাঁকড়া শিকারের সাথে জড়িত রফিকুল ও হাফিজুর একই গ্রামের  মৃত আরশাদ আলী ও কওছার গাজীর ছেলে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে সিপিজি সদস্যদের নিয়ে টেংরাখালী টহলফাঁড়ির ওসি বিল্লাল হোসেন অভিযুক্তদের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় দুই প্রতিবেশী হাফিজুর ও রফিকুল শিকারকৃত হরিণের মাংস বস্তায় ঢুকিয়ে নদীর চরের পানিতে ফেলে পালিয়ে যায়।  পরবর্তীতে ঘটনাস্থল থেকে ২০/২২ কেজি মাংসসহ একটি চামড়া, ব্যবহৃত ডিঙি নৌকা ও সুন্দরবন থেকে সংগৃহীত জ্বালানীর কিছু গাছ জব্দ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলামসহ সিপিজি (সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটির সদস্য)রা অভিযান পরিচালনায় বিশেষভাবে সহায়তা করেন বলেও তিনি জানান।

বনবিভাগ সুত্র জানিয়েছে হরিণের মাংস উদ্ধারের ঘটনায় মামলা হবে। উদ্ধারকৃত মাংস আলামত হিসেবে উপস্থাপনের জন্য আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar