1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘুমের ওষুধ খেয়ে চিকিৎসকের আত্মহত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড

ঘুমের ওষুধ খেয়ে চিকিৎসকের আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১১৪ জন খবরটি পড়েছেন

বগুড়ায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যা করেছেন চিকিৎসক রোমানা শারমিন রুম্মা। বৃহস্পতিবার (২০ জুন) রাত ১১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
আজ শুক্রবার (২১ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় নিজ বাড়িতে আনা হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত রোমানা বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন৷ তিনি শহরের বৃন্দাবনপাড়া এলাকার মৃত আব্দুল কাউয়ুমের মেয়ে ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী ও এক সন্তানসহ বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় বসবাস করতেন।

পুলিশ জানায়, ১৯ জুন রাতে পরিবারের সবার অজান্তে চিকিৎসক রোমানা নিজ ঘরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর চিকিৎসার জন্য প্রথমে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে রোমানাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয়।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, মৃত চিকিৎসকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে৷ ময়নাতদন্ত শেষে বগুড়ায় আনা হবে। এ বিষয়ে পরিবারের অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।

সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল বলেন, রোমানা প্রাণচঞ্চল একজন ব্যক্তি ও চিকিৎসক ছিলেন। তার ব্যক্তি জীবনে কোন সমস্যা ছিল বলে কখনও আমরা অনুমান করতে পারিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar