1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

দৌলতপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৩৭ জন খবরটি পড়েছেন
প্রতিকি ছবি

কুষ্টিয়া জেলার দৌলতপুরে আরিফুল ইসলাম ওরফে বুশ (৩০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৪ জুলাই) উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুলাই) রাতে মহিষকুন্ডি পূর্ব পাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে বুশকে ধরে বুধবার দিনগত রাতে মারধর করেন গোলাম ড্রাইভারের পরিবারের সদস্যসহ এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাগপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘নিহত ওই যুবক একজন পেশাদার চোর ও মাদকাসক্ত। এলাকায় একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করেন গ্রামবাসী। সে চুরির কথা শিকারও করেছে তাদের কাছে। পরে শুনতে পেলাম আজ সকালে মারা গেছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar