সাতক্ষীরা প্রতিনিধি। সাতক্ষীরার ভোমরার সীমান্ত থেকে ভারতে পাচারকালে ১কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের সোনার বারসহ এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার দাম এক কোটি সাত লাখ ৩৩ হাজার টাকা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রবিবার (৭ জুলাই) সদর উপজেলার ভোমরার লক্ষ্মীদাড়ি মধ্যপাড়া সীমান্ত এলাকা থেকে এই সোনাসহ তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সোনার একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে ৭টার দিকে এক ব্যক্তিকে ভোমরা লক্ষ্মীদাড়ি মধ্যপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এ সময় তার দেহ তল্লাশি করে এক কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করা হয়।
বিজিবি ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সোনার বারসহ আটক ব্যক্তিকে ব্যাটেলিয়ান সদর দফতরে নেয়া হয়েছে।