1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠন করা হবে-সেনাপ্রধান - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠন করা হবে-সেনাপ্রধান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৬২ জন খবরটি পড়েছেন

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। সোমবার বিকাল ৪টায় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেয়া ভাষণে এসব কথা বলেন সেনাপ্রধান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি বলেন, আমরা কথা দিচ্ছি সব হত্যার বিচার আমরা করবো। আপনারা আশাহত হবেন না। আপনাদের দাবি পূরণ করবো। দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনবো। আপনারা দয়া করে সাহায্য করবেন। সব অরাজকতা ও সংঘর্ষ থেকে বিরত থাকবেন। প্রতিটি হত্যার বিচার হবে।

দেশের অনেক ক্ষতি হচ্ছে। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী শান্তিশৃঙ্খলা বজায় রাখার কাজ করবে। আপনারা আমাদের সহায়তা করবেন। দেশ শান্ত হয়ে গেলে কারফিউ’র দরকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুলকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন সেনা প্রধান।

এর আগে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নেতা ছিলেন না। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, জাতীয় পার্টির সিনিয়র নেতা আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, গণসংহতির জোনায়েদ সাকী প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar