1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সারা বাংলাদেশ একটি পরিবার,আমরা সবাই একসাথে চলতে চাই- ড. মুহাম্মদ ইউনূস - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

সারা বাংলাদেশ একটি পরিবার,আমরা সবাই একসাথে চলতে চাই- ড. মুহাম্মদ ইউনূস

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৫০ জন খবরটি পড়েছেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা যদি আমার ওপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন দেশের কোন জায়গায় কারও ওপর হামলা হবে না, সহিংসতা হবে না।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) প্যারিস থেকে ঢাকা পৌঁছে এক সম্মেলনে এই কথা বলেন।

ড. ইউনূস বলেন, সারা বাংলাদেশ একটি পরিবার। আমরা সবাই একসাথে চলতে চাই। যত হামলা হচ্ছে সব ষড়যন্ত্রের অংশ। আমাদের কাজ এসব থেকে সবাইকে রক্ষা করা। বিশৃঙ্খলা- সহিংসতা অগ্রগতির বড় শত্রু। আমাকে প্রয়োজন মনে করলে আমার কথা শুনতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যেন অন্তত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে সেটাই আমাদের শপথ। তিনি আরও বলেন, সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কারও ওপর আক্রমণ নয়, সবাইকে রক্ষা করতে হবে। বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করতে হবে, আস্থা রাখলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এই বিজয় সম্ভব করেছে সেই শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা। তোমরা যেমন দেশ স্বাধীন করতে পেরেছ, গড়ে নিতেও পারবা। তোমাদের মধ্যে শক্তি আছে, সৃজনশীলতা আছে।

ফ্রান্স থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। আজ রাতে দেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের। বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা সময় দুপুর ২ টা ১০ মিনিটের দিকে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ড. ইউনূসকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান ওয়াকার উজ জামান। বিমানবন্দরে থেকে তার সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাওয়ার কথা রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার ৬ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।আমাদেরে সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar