1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা নিয়োগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা নিয়োগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৫৪ জন খবরটি পড়েছেন

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার ৯ দিনের মাথায় দপ্তর পাল্টে গেল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দায়িত্ব গ্রহণের পর নানা বক্তব্য-বিবৃতি ও উদ্যোগের জন্য আলোচিত সাখাওয়াতকে পাঠানো হয়েছে কম আলোচনায় থাকা বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
দায়িত্ব বণ্টনে তার জায়গায় আনা হয়েছে শুক্রবার নতুন করে উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরীকে। পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব দিয়েছেন ইউনূস।

প্রবল গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করে।

প্রথমে ১৬ উপদেষ্টাকে সঙ্গী করে পথ চলতে শুরু করা ড. ইউনূস আট দিন পর তার পরিষদে নতুন করে আরও চারজনকে পেয়েছেন।
শুক্রবার তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন। বঙ্গভবনে এই শপথের কয়েক ঘণ্টা পর উপদেষ্টা পরিষদের বৈঠকে দায়িত্ব পুনর্বণ্টনের খবর আসে।

আইনশৃঙ্খলার পরিস্থিতিতে স্বাভাবিক করার চ্যালেঞ্জ নেওয়ার ৯ দিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সরিয়ে দেওয়াকে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar