1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি ফি নির্ধারণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি ফি নির্ধারণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ জন খবরটি পড়েছেন

দেশের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্স ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ২০২৪-২৫ সেশনের ভর্তি ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (০৬ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যদি কোনো শিক্ষার্থী যদি এমবিবিএসে ভর্তি হতে চায়, তাহলে তাকে ভর্তি ফি গুনতে হবে ১৯ লাখ ৪৪ হাজার টাকা, আর বিডিএসে (ডেন্টাল) ভর্তি হতে চাইলে গুনতে হবে ১১ লাখ।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের এবং ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের জন্য ফি নির্ধারিত ফি-সমূহ নিম্নরূপ। ১. এমবিবিএস ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা। ২. বিডিএস ভর্তি ফি ১১ লাখ টাকা। ৩. ইন্টার্নশিপ ফি ১ লাখ ৮০ হাজার টাকা। ৪. টিউশন ফি প্রতিমাসে ১০ হাজার টাকা।

জানা যায়, ২০১৮ সালের ১৫ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এমবিবিএস কোর্সে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছিল ১৬ লাখ ২০ হাজার টাকা। তবে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের জারি করা আরেক প্রজ্ঞাপনে কোর্স ফি বাড়িয়ে ১৯ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করে সরকার। সরকারের এই সিদ্ধান্তে এক লাফেই ভর্তি ফি ৩ লাখ ২৪ হাজার টাকা বেড়ে যায়, যা শতকরা হিসেবে ১৭ শতাংশ বাড়ানো হয়। যদিও ফি বৃদ্ধির পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা সেটির পুনঃমূল্যায়নেরও দাবি জানিয়েছিল। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও আশঙ্কা জানিয়েছিল, ভর্তি ফি বাড়ানোয় মেডিকেল শিক্ষা সংকুচিত হবে এবং চিকিৎসক হওয়ার সুযোগ থেকে মেধাবীরা বঞ্চিত হবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar