1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আসছে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ, দাপট থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমবঙ্গে: পূর্বাভাস - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী

আসছে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ, দাপট থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমবঙ্গে: পূর্বাভাস

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২২১ জন খবরটি পড়েছেন
বাংলাদেশে শীতকাল

স্টাফ রিপোর্টার

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা সহ হাড় কাঁপানো শীত পড়তে পারে। চলতি মৌসুমের এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ হতে পারে বলে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন।

বাংলাদেশে শীতের প্রকোপ বাড়তে থাকায় দেশবাসীকে কষ্টকর সময় পার করতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা সহ তীব্র শীত পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, “শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে। ফলে কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। ১৪ জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে।”

আবহাওয়াবিদরা জানিয়েছেন, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর পাশাপাশি যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং সিলেট বিভাগে শীতের তীব্রতা বেশি থাকতে পারে।

বুধবার (৮ জানুয়ারি) সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহের তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ঢাকার তাপমাত্রাও ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar