1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন: প্রধান উপদেষ্টা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন: প্রধান উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশে এখন থেকে পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

ড. ইউনূস বলেন, “পাসপোর্ট করা নাগরিকদের অধিকার। অহেতুক হয়রানি বন্ধ করতে হবে। আমরা আইন করে দিয়েছি—পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ সিদ্ধান্ত দেশের প্রতিটি নাগরিককে জানাতে হবে।”

জন্মনিবন্ধন নিয়েও কঠোর অবস্থান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জন্মসনদ পেতে নাগরিকদের কোনো হয়রানির শিকার হওয়া উচিত নয়। তিনি বলেন, “যে বয়সেই হোক, জন্মসনদ পাওয়া নাগরিকদের অধিকার। টাকা দিলে যদি জন্মসনদ পাওয়া যায়, তাহলে বিনা টাকায়ও তা পাওয়া সম্ভব হওয়া উচিত।”

এর আগে সকালে তার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এ সম্মেলন আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শেষ হবে।

ডিসি সম্মেলন নিয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, এবারের সম্মেলনে ৩৫৪টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে প্রশাসনিক সংস্কার, আইনশৃঙ্খলা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং অবকাঠামোগত উন্নয়ন অন্যতম।

এ ছাড়া আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা এবং নৈশভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar