1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাইকো মামলায় রাজনৈতিক উদ্দেশ্য, আদালতের পর্যবেক্ষণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

নাইকো মামলায় রাজনৈতিক উদ্দেশ্য, আদালতের পর্যবেক্ষণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট আসামিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল এবং এতে হয়রানির উদ্দেশ্য ছিল। একই ধরনের মামলা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তা চলেনি বলে মন্তব্য করেন বিচারক।

২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগে মামলা করে। পরে, ২০১৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

মামলার অন্যতম আসামি সেলিম ভূঁইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও পরে জানান, তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল।

খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি, তবে তার আইনজীবী পক্ষে শুনানি করেন। সব আসামি খালাস পাওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar