1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শুধু নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে নির্মূল করা উচিত: আসিফ মাহমুদ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

শুধু নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে নির্মূল করা উচিত: আসিফ মাহমুদ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করাই যথেষ্ট নয়; দলটিকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে হবে। তিনি এই মন্তব্য করেন বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব আয়োজনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে।

তিনি বলেন, “বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক নজির অনুসরণ করে আওয়ামী লীগকে লিগ্যালি ও সোশ্যালি নির্মূল করতে হবে।”

এছাড়া, একই দিন দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই বিষয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করেন। সেখানে তিনি লেখেন, “আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে।” তিনি আরও বলেন, “আমি আমার চোখের সামনে আওয়ামী লীগের গুলিতে ভাইদের শহীদ হতে দেখেছি, গুমের শিকার হয়েছি, মৃত্যুকে কাছ থেকে দেখেছি।”

তার মতে, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের কোনো সুযোগ নেই এবং দলটিকে টিকে থাকতে না দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া প্রয়োজন। তিনি বলেন, “আওয়ামী লীগ যদি কোনোভাবে ফিরে আসার সুযোগ পায়, তবে নিষিদ্ধকরণ প্রক্রিয়াটাই ব্যর্থ হবে।”

তিনি দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকা ব্যক্তিদেরও ক্ষমা চাইতে হবে এবং এটি একটি স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করা উচিত। তিনি বলেন, “ট্রুথ কমিশন কিংবা আন্তর্জাতিক নজির অনুসরণ করে আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে।”

এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar