1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীন এএসপিদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টার বার্তা: কোনো দলের আজ্ঞাবহ হবেন না - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

নবীন এএসপিদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টার বার্তা: কোনো দলের আজ্ঞাবহ হবেন না

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দুইবার পেছানোর পর অবশেষে অনুষ্ঠিত হয়েছে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “কোনো দলের আজ্ঞাবহ না হয়ে, অন্যায্য নির্দেশনা বাস্তবায়নের পথে না গিয়ে পুলিশ বাহিনীর উচিত আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করা। থানায় এসে কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও বিশেষভাবে সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঞাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ অক্টোবর এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষ হওয়ার পর সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে ২৪ নভেম্বর নতুন তারিখ নির্ধারিত হলেও সেটিও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অবশেষে ২৩ ফেব্রুয়ারি এই সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এই ব্যাচের মোট ৬৬ জন প্রশিক্ষণার্থী থাকলেও, বিভিন্ন অভিযোগের কারণে ৬ জনকে গত ২০ ফেব্রুয়ারি অব্যাহতি দেওয়া হয়েছে।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, “ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা ধারণ করে পুলিশ বাহিনীর গৌরব আরও উজ্জ্বল করতে হবে।” তিনি ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে নাগরিকদের আইনি সেবা দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar